রমজানই নয়, ১২ মাসে জনগণ নিরাপদ খাদ্য খাবে:  খাদ্যমন্ত্রী

ফাইল ছবি

জাতীয়

রমজানই নয়, ১২ মাসে জনগণ নিরাপদ খাদ্য খাবে: খাদ্যমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১২ মে, ২০১৯

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শুধু রমজান মাসেই নয়, আমরা চাই ১২ মাসই জনগণ নিরাপদ খাদ্য খাবে। যারা খাবারে ভেজাল দেয় তারা সমাজের শত্রু, মানবতার শত্রু।

আজ রোববা বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ সচিবালয়ের ২নং গেটে অনুষ্ঠিত রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুসজ্জিত মোবাইল ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে প্রচার-প্রচারণার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, খাদ্যে ভেজালের বিষয়ে আমাদের নিজেদের মধ্যে আরও সচেতনতা বৃদ্ধি করা জরুরি। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সবাই মিলে একযোগে, এক হয়ে কাজ করে এটিকে সামাজিক আন্দোলনে রূপান্তরিত করতে হবে।

‘আতঙ্কিত না হয়ে ভেজাল প্রতিরোধে নিজেরা যদি আরও সোচ্চার হই তাহলে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব, যোগ করেন তিনি। 

পবিত্র রমজানে ভেজালবিরোধী অভিযানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রয়োজনে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করা হবে। প্রচলিত আইনে শাস্তির যে বিধান রয়েছে দরকার হলে আইন সংশোধন করে শাস্তির মাত্রা বৃদ্ধি করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুযুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একে আজাদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads