রাজশাহীতে মাইক্রোবাস চাপায় দুই স্কুল ছাত্র নিহত

ছবি: বাংলাদেশের খবর

দুর্ঘটনা

রাজশাহীতে মাইক্রোবাস চাপায় দুই স্কুল ছাত্র নিহত

  • গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০২০

রাজশাহীর গোদাগাড়ীতে মাইাক্রোবাসের চাপায় দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। এক সহপাঠী প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। তারা সবাই রাতাহারি ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র।

রাজশাহীর গোদাগাড়ী-আমনুরা মহাসড়কে সাধুরমোড় নামক স্থানে বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের রাতাহারী গ্রামের হামিদুলের ছেলে সোহাগ (১২) ও আলমগীরের ছেলে সুমন (১১)। আহত ছাত্র একই গ্রামের মোমিনের ছেলে জাহিদ (১০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে গোদাগাড়ী-আমনুরা মহাসড়কে সাধুরমোড় নামক স্থানে আমনুরা থেকে ছেড়ে আসা বেপরোয়া দ্রুতগামী একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই ২ জন ছাত্র নিহত হয় এবং এক জন ছাত্র আহত হয়। আহত ছাত্রকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে আসা ৩ জন ছাত্র বই-খাতা স্কুলে রেখে বাই সাইকেল নিয়ে সাধুরমোড় এলাকায় ঘুরতে আসলে এ দুর্ঘটনার কবলে পড়ে তারা।

দুর্ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস, থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। গোদাগাড়ী পুলিশ সার্কেল রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান রুহুল আমিন দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন।

=পুলিশ সার্কেল রাজ্জাক জানান, ঘাতক মাইক্রোবাসটি ২ জন শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায় এখনও গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ। নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads