টেকনাফ হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুই ডাকাত দলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।
জানা যায়, শনিবার সকাল ১১টায় হ্নীলা ইউনিয়ন নয়াপাড়া ২৬ নং শরণার্থী ক্যাম্প সংলগ্ন লেদা নুরালী পাড়া পাহাড়ি এলাকার বেলা কাদেরের পুত্র নুরুল ইসলাম প্রকাশ ডাকাত নুরু ছালাম,নুর ডাকাত,আমিন ডাকাত, নুরুল ইসলাম ওরফে ধইল্যা ডাকাত গ্রুপের সঙ্গে নুর আলীর ছেলে সন্ত্রাসী হাছন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় স্থানীয় ফজু আহমদ বৈদ্যের ছেলে রবিউল আলম (৩০), মো. হাছনের পুত্র ছৈয়দ নুর (২৬) ও মৃত লাল মিয়ার পুত্র সরু হোছন (৩৭) গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।গুলিবিদ্ধ আহত তিনজনের মধ্যে রবিউল আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার (ওসি অপারেশন) রাকিবুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়দের কাছ থেকে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । তদন্তের মাধ্যমে ঐ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তিনি ।
স্থানীয় একটি সুত্রে জানা যায়, পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কবর স্থানের ড্রেন নির্মাণ কাজ হতে ডাকাত নুরু ছালাম গং ২ লাখ টাকা চাঁদা দাবী করে। তা দিতে অস্বীকার করায় দু‘পক্ষের মধ্যে গোলাগুলি সংঘটিত হয়েছে।





