রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ১৫শ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
গতকাল রোববার সন্ধ্যার পরে রৌমারী টিএন টি বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদেশ্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি আবু মো.দেলওয়ার হাসান ইনাম ও তদন্ত ওসি মোন্তাছের বিল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চর বোয়ালমারী গ্রামের মৃত বুরজুত আলীর ছেলে রহিজ উদ্দিন (৬২) নামের এক জনকে আটক করা হয়েছে।
রৌমারী থানার তদন্ত ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে চালিয়ে যাব। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
রৌমারী থানার ওসি আবু মো.দিলওয়ার হাসান ইনাম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আজ কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।





