লক্ষ্মীপুরে বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

লক্ষ্মীপুরে বিনামূল্যে চক্ষু শিবির কার্যক্রম

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ মার্চ, ২০১৯

মেঘনা উপকুলীয় অঞ্চল লক্ষ্মীপুরে চক্ষু ও ডায়াবেটিস রোগ চিকিৎসা শিবিরে বিনামুল্যে ৫ শতাধিক রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

আজ শনিবার দিনব্যাপী সদর উপজেলার টুমচর গ্রামে লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল ইষ্ট, লক্ষ্মীপুর সেন্ট্রাল ও আনোয়ারা মনছুর ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এসব রোগীদের ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করা হয়। এছাড়া ১০০জন রোগী বাছাই করা হয়েছে। যাদেরকে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামুল্যে চোখে লেন্স সংযোজন করা হবে বলে জানান আয়োজকরা।

চিকিৎসা সেবায় ছিলেন, ডা. এ কে সফিক উদ্দিন আহমদ, ডা. মো. হানিফুর রহমান, মো. সাখাওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, মো. আবু জাফর, রাজু আহমদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads