লক্ষ্মীপুরে মেঘনায় জলদস্যুদের হামলায় আহত ২, আটক ১

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লক্ষ্মীপুরে মেঘনায় জলদস্যুদের হামলায় আহত ২, আটক ১

  • লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জুলাই, ২০২০

লক্ষ্মীপুরে মেঘনার কূলে কানিবগার চরে জলদস্যূদের হামলায় আওয়ামী লীগ নেতাসহ দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার দুপুর ১২টায় জেলা সদরের চররমনী মোহন ইউনিয়নের মেঘনা নদীর কূলে অবস্থিত কানিবগার চরে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের পক্ষ থেকে জানা যায়, জেলা সদরের চররমনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা হারিছ সর্দার ও তার ছেলে রাকিব নিজেদের জমি দেখার জন্য ওই চরে যায়। এ সময় জলদস্যুরা তাদের দুইজনকে ধরে পাতাবনিয়ার চরে নিয়ে যায়।  পরে চাঁদার দাবীতে তাদেরকে অস্ত্র দ্বারা আঘাত করে বলে জানান। 

আহত হারিছ সর্দার লক্ষ্মীপুর সদরের চররমনী মেহন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা এবং তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আহত রাকিব সর্দার তার ছেলে হয়।

খবর পেয়ে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ পুলিশ ও ভোলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অচিন্ত কুমার দাস জানান।

আহতদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করায়। হারিছ সর্দারের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করে।

এ ঘটনায় রাসেল খাঁ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ভোলা থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন।

আহত রাকিব সর্দার জানান, আমি ও আমার বাবা হারিছ সর্দার কানিবগার চরে জমি দেখতে গেলে জলদস্যু রাসেল খাঁ সহ তার বাহিনীর সদস্যরা আমাদের হাত-পা বেঁধে পাতানিয়ার চরে নিয়ে চাঁদা দাবী করে। এসময় তারা আমাদেরকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। এ ঘটনায় হামলাকারিদের বিরুদ্ধে মামলার করার প্রস্তুতি  চলছে বলে জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads