নাটোরের লালপুরে মাস্ক না পরে বাইরে ঘোরাফেরা করায় ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজারে অভিযান চালিয়ে ১৫ জনকে মোট (৩৬০০) তিন হাজার ছয় শত টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট শাম্মী আক্তার এর ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার জানান, দেশে আবারও করোনা আঘাত হেনেছে, করোনা থেকে মুক্তির জন্য মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন।
তিনি আরও জানান, করোনা ঝুঁকি এড়াতে এই অভিযান অব্যহত থাকবে। উল্লেখ্য মাস্ক পরিধানের জন্য দুপুরে ওই এলাকায় মাইকিং করা হয়।





