লালমনিরহাটে করোনা পরিস্থিতি নিয়ে মত বিনিময়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

লালমনিরহাটে করোনা পরিস্থিতি নিয়ে মত বিনিময়

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২০

লালমনিরহাট জেলায় করোনা ভাইরাস প্রতিরোধ কার্যক্রম নিয়ে পুলিশ সুপার আবিদা সুলতানা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। 

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশের সভা কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিসয় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে ও সুষ্ঠভাবে ত্রাণ বিতনের জন্য প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভার ওর্য়াড পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। বিদেশ থেকে আগত ২শত ৩০ জন ও জেলার বাহিরে থেকে আসা ৫শত ৬৩ জনকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে ১৪দিন পর প্রায় সকলেই হোমকোয়ারেন্টাইনে থেকে মুক্তি পেয়েছে।

এ ছাড়া প্রতিদিন দুপুর ১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত লকডাউন কার্যকর করতে জেলা পুলিশ ও সেনাবাহিনী যৌধভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads