লালমনিরহাটে ভারতে অনুপ্রবেশের দায়ে শিশুসহ আটক ১২

প্রতীকী ছবি

সারা দেশ

লালমনিরহাটে ভারতে অনুপ্রবেশের দায়ে শিশুসহ আটক ১২

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি, ২০২১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত পথে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৬ শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার আটকদের পাটগ্রাম থানা পুলিশে সোপর্দ করেছে বিজিবি।

পাটগ্রাম থানার ডিউটি অফিসার এ এস আই দীপ্তি রানী জানান, আটককৃত ১২ জনের মধ্যে শুক্রবার ৬ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে ও বাকি ৬ শিশুকে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন- দালাল শাকিল ইসলাম (২০), আমিত্র রায় (১৯), আসাদ্দুজ্জামান (২১), বিশু (২০), জাফর (২২), ও শিশু ৬ জন হলেন আকাশ (১৫), সোহেল (১৬), রিপন (১৫), রাসেল (১৭), মাসুদ (১৬) ও মাজ্জক খান (১৮)। তাদের বাড়ি বিভিন্ন স্থানে বলেও জানান এ এস আই দীপ্তি রানী।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত  জানান, ওই সীমান্ত দিয়ে স্থানীয় শাকিল ইসলাম নামে এক দালালের মাধ্যমে ৬জন শিশুসহ ১২ জনকে কাজের জন্য অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেন। পরে আটক ১২ জনকে পুলিশে সোপর্দ করলে একটি মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে শিশু ৬জন বাদে বাকি ৬ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে। আর ৬শিশুকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads