লোহাগড়ার নিখোঁজ শিশু ইয়াছিন ফকিরহাটে উদ্ধার

প্রতীকী ছবি

সারা দেশ

লোহাগড়ার নিখোঁজ শিশু ইয়াছিন ফকিরহাটে উদ্ধার

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ মে, ২০১৯

বাগেরহাটের ফকিরহাট থেকে নিখো‍ঁজ হওয়া নড়াইল জেলার লোহাগড়া এলাকার ইয়াছিন মীর নামের ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতক‍াল সোমবার রাত ১০টার দিকে তাকে কাটাখালী মোড় এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।

এসময় অপহরনকারী সন্দেহে অভিজিৎ মৃধা (২৬) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক মোংলার মৌখালী গ্রামের বিমল মৃধার পুত্র বলে পুলিশ জানায়।

খবর পেয়ে মঙ্গলবার সকালে শিশুটির পরিবার ফকিরহাট মডেল থানায় আসেন। এ ব্যাপারে শিশুটির পিতা শামিম মীর জানান, তার পুত্রকে রোববার (১২ মে) দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বলেন, শিশুটিকে কাটাখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads