শালিখা মাগুরা প্রতিনিধি:
মাগুরার শালিখা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেছে৷ আটককৃত আসামী উপজেলার শতখালী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের মনোতোষ বিশ্বাস ছেলে সজিব বিশ্বাস(২৩),অপর আসামী হরিশপুর গ্রামের সত্তার বিশ্বাসের ছেলে শফিকুল ইসলাম(২২)৷
আসামীদেরকে সোমবার রাত ১২.৩০ ঘটিকার সময় সিমাখালী বাজারের ব্রিজের পাশ থেকে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়৷ শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের দিক নির্দেশনায় এএসআই লিটন হোসেনের নেতৃত্বে এসএই লিটন গাজী,এএসআই মিলন হোসেন আসামীকে আটক করে ৷ এব্যাপারে শালিখা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷





