শালিখা মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় গোপাল সাহা (২১) নামের এক গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে শালিখা থানা পুলিশ৷ আটককৃত আসামী আড়পাড় গ্রামের ছেলে৷ শালিখা
থানা পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ মোশাররফ হোসেনের নেতৃত্বে এএস আই লিটন গাজী ও এসআই লিটন হোসেন মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে উপজেলার আড়পাড়া কৃষি ব্যাংকের সামনে থেকে ১২০ গ্রাম গাঁজা সহ গোপাল সাহাকে আটক করে৷ আটককৃত আসামীর বিরুদ্ধে শালিখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে৷





