জাতীয়

শিক্ষায় বরাদ্দ বাড়ল শুধু টাকার অঙ্কে!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ জুন, ২০২১

প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য ৭১ হাজার ৯৫১ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। টাকার হিসাবে গত অর্থবছরের চেয়ে এবার ৫ হাজার ৫৫১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এবারের বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ৩৩ হাজার ১১৮ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের থেকে এবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ৩ হাজার ৩৬৮ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের জন্য ৯ হাজার ১৫৪ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ৮ হাজার ৩৪৫ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের থেকে এবার কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে ৮০৯ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে প্রাথমিকে ২৬ হাজার ৩১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরে এ বরাদ্দ ছিল ২৪ হাজার ৯৩৭ কোটি টাকা। সে হিসেবে গত অর্থবছরের থেকে এবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ১ হাজার ৩৭৪ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০১০ সাল থেকে এসব প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হয়েছিল। তবে মামলার কারণে আদায় হয়নি। মামলা নিষ্পত্তি হওয়ায় এখন নতুন করে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, প্রজ্ঞাপনের মাধ্যমে প্রযোজ্য সাধারণ করহার হ্রাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ থেকে উদ্ভূত আয়ের ১৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছিল। মহান এ সংসদে আমি এ করহার অর্থ আইনের মাধ্যমে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads