শিশু অপহরণের অভিযোগে সময় টিভি বরগুনা প্রতিনিধি মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুল পড়ুয়া ওই শিশুকে কুয়াকাটা নিয়ে যাওয়ার পথে ভোর ৪টার দিকে তাকে মহিপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় শিশু কন্যাকে উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।
শিশু কন্যাকে আপহরণ করায় ২ অক্টোবর গত শুক্রবার রাতে বরগুনা সদর থানায় আব্দুল আজীমসহ একাত্তর টিভির বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটু ও শুভ সেনসহ তিনজনের বিরুদ্ধে শিশু কন্যার চাচা মামলা দায়ের করেন।
এ ঘটনায় বরগুনা থানা পুলিশ ও মহিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পর্যটন এলাকা কুয়াকাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এই আজীম শহরের বেশ কিছু স্কুল পড়ুয়া মেয়েদের প্রেমের ফাদেঁ ফেলে মেয়েদের সম্ভ্রম লুটেছে। কিন্ত অদৃশ্য কারণে ধরা ছোয়ার বাইরে থাকলে ও শনিবার (৩ অক্টোবর) ভোর ৪ টায় শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গ্রেপ্তার সাংবাদিক আজীমের বিরুদ্ধে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। বিষয়টি বরগুনা সদর থানার পুলিশ আমাদের অবহিত করলে আমরা তাৎক্ষনিক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর বরগুনা সদর থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। গ্রেপ্তার সাংবাদিক আজীম ও উদ্ধারকৃত শিশু কন্যাকে বেলায় ১০ টায় বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। বরগুনা থানার পুলিশ শনিবার দুপুরে আদালতে সোর্পেদ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। শিশু কন্যাকে বাবার জিম্মায় দেয়া হয়েছে।





