চিংড়ী ঘেরে পানি উঠানোর সময় শ্যালো মেশিনের চাকায় মাফলার জড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে শ্যামনগর উপজেলা সদরের গোমানতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত যুবকের নাম শাহিদুল ইসলাম (৩০)। সে ওই গ্রামের মোসলেম সরদারের ছেলে এবং এক ছেলে এক মেয়ে সন্তানের জনক ছিলেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার মরদেহ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ছিল।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি





