শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার এ দুপুরে ১শ কৃষকের মাঝে ৫ কেজি মাসকলাই বীজ,১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি বিতরণ করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা আফরোজা ও মোহাম্মদ মাহাবুবুল আলম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: মাহাবুব আলম সহ প্রমুখ।





