শ্রীপুরে দরিদ্রদের খাদ্য সহায়তা দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

শ্রীপুরে দরিদ্রদের খাদ্য সহায়তা দিলেন স্বেচ্ছাসেবকলীগ নেতা

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মে, ২০২০

গাজীপুরের শ্রীপুরে অসহায় দরিদ্র কর্মহীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. শামীম মোড়ল। আজ শুক্রবার জুমার নামাজের পরে দেড় শতাধিক দরিদ্র মানুষের মধ্যে চাল ডাল ও মুড়ি বিতরণ করেন তিনি।

মো. শামীম মোড়ল জানান, করোনার বৈশ্বিক সমস্যায় আমাদের দেশেও প্রভাব পড়েছে চরমভাবে। দরিদ্র মানুষ পড়েছে খাদ্য সংকটে। কর্মহীন হয়ে পড়ার কারণে এ সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। তিনি বলেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল ভাই নির্দেশ দিয়েছেন যতদিন ক্রান্তিকাল থাকবে তত দিন অসহায়দের পাশে থাকতে। তাদের খাদ্য সহায়তা করতে। তার নির্দেশে অনেক নেতাকর্মীরা সাধ্যমত সহায়তার হাত বাড়িয়েছে কর্মহীন,দরিদ্র, অসহায় মানুষের জন্য।

তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে জনপ্রতিনিদের মাধ্যমের নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। এর আগে বেশ কয়েকবার সহায়তা করেছি। ঈদের আগে আরো কিছু ঈদ সামগ্রী বিতরণ করব।

শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল জলিল বলেন, বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রই এ মহামারি করোনা ভাইরাসের (কোভিট-১৯) থাবায় নাকাল হয়ে পড়েছে। পড়েছে অর্থনৈতিক চরম সমস্যায়। আমাদের দেশেও ব্যতিক্রম নয়। দেশে অঘোষিত লকডাউন  চলছে। মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না। লম্বা সময় কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভুগছে। সরকার সাধ্যমত গরীবের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে। শক্ত হাতে নিয়ন্ত্রণ করছে খাদ্য সরবরাহ।

তিনি বলেন, আমাদের অঞ্চলে বাইরের অনেক গরীব মানুষের বসবাস। তাই নেতাকর্মীদের বলেছি, যার যা সাধ্য আছে তা নিয়ে অসহায়দের পাশে দাঁড়াতে। এমন দুযোর্গের সময় শামীম মোড়ল যে খাদ্য সহায়তা করছে তা নিঃসন্দেহে  প্রশংসিত কাজ। তাকে দেখে অন্যরাও উৎসাহিত হয়ে এমন মহৎ কাজে এগিয়ে আসলে কেউ খাদ্য অভাবে কষ্ট করবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads