শ্রীপুরে স্বামীর বদলে স্ত্রীকে আটক

শ্রীপুরে স্বামীর বদলে স্ত্রীকে আটক

প্রতীকী ছবি

আইন-আদালত

শ্রীপুরে স্বামীর বদলে স্ত্রীকে আটক

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অগাস্ট, ২০১৯

গাজীপুরের শ্রীপুরে এক শিশুকে জোর করে কোল থেকে নামিয়ে মাকে থানায় নিয়ে আসে পুলিশ। স্বামীকে না পেয়ে পুলিশ ওই নারীকে আটক করে নিয়ে আসে। এ সময় পুলিশের ভয়ে শিশুটি হাউমাউ করে কান্না শুরু করে। স্বজনরাও ভয়ে কিছু বলতে পারেনি। তবে পুলিশ বলছে ওই নারীকে আটক করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় আনা হয়েছিল। পরে আজ বুধবার তাকে (ওই নারী) পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

স্বজনরা জানান আসামি না হলেও একটি হত্যা মামলায় নিরীহ অটোরিকশাচালক রমজান আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পুলিশ অটোরিকশাচালক রমজানকে না পেয়ে তাঁর স্ত্রী আমেনা কে ধরে নিয়ে যায় থানায়।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের আতলড়া গ্রামে।

অটোরিকশাচালকের স্বজনদের অভিযোগ, মাত্র ২৬ মাসের শিশু মেয়ে রিমি কোল থেকে নামিয়ে রেখে তার মাকে ধরে নিয়ে যায় পুলিশ। ওই সময় মায়ের ওই অবস্থা দেখে শিশুটি ধূলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিল। এ সময় ভয়ে শিশুটি কাঁপছিল। পুলিশও উচ্চবাচ্য করছিল বাড়ির লোকজনের সাথে। বাড়ির মানুষও ভয়ে ছিল। আজ সারা দিন মায়ের জন্য শিশু রিমি কাঁদছিল। একটু পর পর মায়ের কাছে যাওয়ার বায়না ধরছিল সে। দিনভর অভুক্ত থাকে,কিছুই খায়নি শিশু রিমি।

স্থানীয়রা জানান, গত ৭ আগস্ট কে বা কারা ওই গ্রামের আবদুর রশিদ শেখের ছেলে আলী আকবর শেখকে মেরে মুমুর্ষূ অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাঁর (আকবর) স্বজনরা টের পেয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় আকবরকে। কর্তব্যরত চিকিৎসকরা আলী আকবরের অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে। সেখানে নেওয়ার পথে মারা যায় আলী আকবর। হত্যাকা-ের ঘটনায় পরদিন আলী আকবরের বড় ভাই জয়নাল শেখ বাদী হয়ে শ্রীপুর থানায় ইউসুফ আলী ও বাদল মিয়াকে সন্দেহজনক আসামি করে একটি হত্যা মামলা করেন।

আমেনা বেগমের বড় ভাই হাবিবুর রহমান জানান, ওই হত্যাকা-ে জড়িত সন্দেহে গত মঙ্গলবার রাতে এসআই আবু জাফর মোল্লার নেতৃত্বে পুলিশ তাঁর ভগ্নিপতি রমজান আলীর বাড়িতে অভিযান চালায়। ওই সময় রমজান আলী বাড়িতে ছিলেন না। ভগ্নিপতিকে না পেয়ে ওই এসআই তাঁর ছোট বোন আমেনা বেগমকে আটক করে।

শ্রীপুর মডেল থানার এসআই আবু জাফর মোল্লা জানান, ওই নারীর নামে কোনো মামলা নেই। তাঁকে (আমেনা) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। পরে গতকাল (আজ) বুধবার দুপুরে আমেনা বেগমকে তাঁর মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads