'মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলাদেশ'-এই স্লোগানকে সামনে রেখে মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আজ রোববার দুপুরে শ্রীমঙ্গল থানা থেকে একটি জনসচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি শ্রীমঙ্গল থানা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো থানা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে থানা ভবনের গেইটে আলোচনা সভাস্থল থেকে মাস্কবিহীন পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি প্রতিপালনে জনগণকে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক পরামর্শও দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত এই কর্মসূচিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবাল, যুগ্ন সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, তালুকদার রায়হান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবির, শ্রীমঙ্গল কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি কাজী আসমা প্রমুখ।
বক্তব্য শেষে পথচারী, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক, সিএনজি অটোরিকশা চালক, বাসচালক এবং বাসযাত্রীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।





