সখীপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

সখীপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ মার্চ, ২০২০

টাঙ্গাই‌লের সখীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

আজ মঙ্গলবার এ উপলক্ষে প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। সকল সরকারি-বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আওয়ামী লীগসহ উপ‌জেলা প্রশাসন ও বি‌ভিন্ন সংগঠ‌নের পক্ষ থে‌কে পৌর শহরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান, বিভিন্ন বিদ্যালয়সহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুলেল শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতি।দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে, বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা, কুইজ প্রতিযোগিতা, হাসপাতাল ও এতিম শিশুদের মাঝে উন্নত খাবার পরিবেশন।

এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃ‌ত্তি চিত্রাঙ্কান, কুইজ ও দেয়া‌লিকা প্র‌তি‌যো‌তিার আয়োজন করা হয়। পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

সভায় ইউএনও আসমাউল হুসনা লিজা, সহকারী কমিশনার (ভূমি) হা-মিম তাবাসসুম প্রভা, প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads