টাঙ্গাইলের সখীপুরে ইব্রাহিম লিপু (২৫) নামের এক মাদকসেবীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার রাজাবাড়ী এলাকায় একটি বাড়ির পাশে লাশটি পাওয়া যায়।
নিহত লিপু ওই গ্রামেরই কুজরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা রহমত আলী জানান, ভোরে নিহত লিপুর চাচার বাড়ির পাশে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর মুখ, মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- তাকে বিদ্যুতিক শর্ট দেওয়া হয়েছে।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্টে শরীরে ক্ষত চিহ্ন রয়েছে।





