সারা দেশ

সরিষাবাড়ীতে বয়ঃসন্ধিকালে সমস্যা ও প্রতিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ অক্টোবর, ২০২১

জামালপুরের সারিষাবাড়ীতে উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলামের উদ্যোগে বয়ঃসন্ধিকালে কৈশরকালিন নানাবিধ সমস্যা ও তার প্রতিকারে সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার শুয়াকৈর জমশের আলী উচ্চ বিদ্যালয়ে এ সেমিনার হয়েছে।

‘দশ থেকে উনিশে আমরা আছি তোমার পাশে’ এই প্রতিপাদ্যে সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ, জেন্ডার বৈষম্য ও মাদকের বিষয় নিয়ে আলোচনা করা হয়।

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads