সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৩০০ জনের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৩০০ জনের মৃত্যু

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন, ২০২১

সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ৯৩ জনকে করোনা পরীক্ষা করে ৪৪ জন শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৭ দশমিক ২১ ভাগ। সর্বশেষ ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে করোনা নিয়ে ভর্তি আছে ২৫৪ জন। জেলায় হোম আইসোলেশনে আছে ৬৯৮ জন।

এ পর্যন্ত জেলায় মোট করোনা পজিটিভ ২৪২০ জন। করোনা পজিটিভ হয়ে মৃত্যু ৫২ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু ২৪৮ জন।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়েত  এ পর্যন্ত ৩০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সাতক্ষীরা জেলাব্যাপী লকডাউনের দশম দিনে প্রশাসন ও পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে ব্যারিকেট দিয়ে মানুষ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads