সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

সারা দেশ

সাতক্ষীরায় ডেঙ্গু আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ৩ সেপ্টেম্বর, ২০১৯

সাতক্ষীরার তালা উপজেলায় এবার ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগে আক্রান্ত হয়ে তানভীর ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টায় ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

সে তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে।

তানভীর সাতক্ষীরা সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দুই বছর আগে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করেছিল।

প্রতিবেশিরা জানায়, তানভীর ইসলাম দীর্ঘদিন যাবৎ প্যানক্রাইসিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করে। অপারেশনের এক দিন পার হতে না হতেই তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়।  সোমবার রাতে ডেঙ্গু ও প্যানক্রাইসিস রোগের চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মারা যান।

মঙ্গলবার সকালে তার মরদেহ তালার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads