সারা দেশ

সামা‌জিক দ্ব‌ন্দ্বের জে‌রে কু‌ষ্টিয়ায় ইউপি সদস‌্য হত‌্যা,ভাঙচুর ও লুটপাট

  • ''
  • প্রকাশিত ২৪ অগাস্ট, ২০২৪

কুষ্টিয়া প্রতিনিধি:

সামাজিক দ্বন্দ্বের জেরে দুই গ্রু‌পের সংঘ‌র্ষের সময় কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭নং ওয়ার্ড সদস‌্য মামুন‌কে (৩৮) কু‌পি‌য়ে হত্যা ক‌রে‌ছে প্রতিপক্ষের লোকজন। এ সময় সংঘ‌র্ষে উভয় প‌ক্ষের কমপ‌ক্ষে ১২ জন আহত হ‌য়ে‌ছেন। এছাড়া ওই গ্রা‌মে ভাঙচুর ও লুটপা‌টের ঘটনা ঘ‌টে‌ছে।

আজ শ‌নিবার(২৪ আগষ্ট) সকালে উপজেলার আসাননগর গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিহত মামুন একই ওয়া‌র্ডের সা‌বেক ইউপি সদস‌্য হা‌বিল‌ মেম্ব‌রের ছে‌লে। ঘটনাস্থ‌লে থাকা

ইসলামী বিশ্ব‌বিদ‌্যালয়(ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) রা‌কিবুল হাসান বাংলাদেশের খবর , পত্রিকা কে বলেন ওই গ্রা‌মে ওহাব-‌গোলাপ গ্রু‌পের সঙ্গে ইউপি সদস্য মামুন-ইয়া‌হিয়া গ্রু‌পের দীর্ঘদিন ধরে সামাজিক দ্বন্দ্ব চলছিল। আধিপত‌্য নিয়ে দুই পক্ষের সংঘর্ষ লে‌গেই থাক‌তো। ক‌য়েক‌দিন আগে ওহাব গ্রু‌পের‌ ক‌লিমুল্লাহ না‌মের এক ব‌্যক্তি‌কে কু‌পি‌য়ে গুরুত্বর আহত ক‌রে মামুন গ্রু‌পের লোকজন। তার অবস্থা অাশঙ্কাজনক। এরই জের ধ‌রে গতকাল শুক্রবার সকা‌ল থে‌কে দুই গ্রুপ আবা‌রো সংঘ‌র্ষে জ‌ড়ি‌য়ে প‌ডে । দফায় দফায় চলা সংঘ‌র্ষে আজ শ‌নিবার প্রতিপ‌ক্ষের লোকজন ইউপি সদস‌্য মামুনের উপর হামলা চালায়। এ সময় তা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কুপি‌য়ে হত‌্যা করা হয়। তার পা‌য়ে ও কোম‌ড়ে ধারা‌লো কিছু দি‌য়ে আঘা‌তের চিহৃ র‌য়ে‌ছে। এছাড়াও ১০ থে‌কে ১২জন‌কে আহত অবস্থায় হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ময়নাতদন্তের জন্য মামু‌নের লাশ কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রা‌কিবুল হাসান আরো জানান,সকা‌লে পু‌লিশ ঘটনাস্থ‌লে গে‌লে দুই গ্রুপ পু‌লিশ‌কে লক্ষ‌্য ক‌রে ইট-পাট‌কেল ছুঁড়‌তে থা‌কে। পু‌লি‌শের সা‌থে প‌রে সেনাবা‌হিনীর টিম ঘটনাস্থ‌লে আসে। গ্রা‌মের সবাই হামলা ও লুটপা‌টের ভ‌য়ে গ্রাম ছাড়ছে। এখ‌নো উত্তেজনা চল‌ছে।

গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান লাল্টু রহমান বাংলাদেশের খবর পত্রিকা কে বলেন ,এটা কোন রাজ‌নৈ‌তিক ইস‌্যু নেই। দুই গ্রু‌পের ম‌ধে‌্য সব দ‌লের লোকজন আছে। তি‌নি জানান,ওই গ্রা‌মের আধিপত‌্য বিস্তার নি‌য়ে দুই প‌ক্ষের দ্বন্দ্ব অ‌নেক আগে থে‌কেই চল‌ছে। এরই জের ধ‌রে প্রতিপ‌ক্ষের হামলায় আজ আমার প‌রিষ‌দের এক সদস‌্য নিহত হ‌য়ে‌ছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads