সারিয়াকান্দিতে পুলিশের বাঁধায় পণ্ড বিএনপির কর্মী সমাবেশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সারিয়াকান্দিতে পুলিশের বাঁধায় পণ্ড বিএনপির কর্মী সমাবেশ

  • সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২১

বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের বাঁধার কারণে এক বিএনপির কর্মী সমাবেশ পণ্ড হয়েছে। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করা হয়।

আজ রোববার দুপুর ১টায় মথুরাপাড়া বাজারে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী জাকির হোসেন বাবলুর¡ সভাপতিত্বে, কর্ণিবাড়ী ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশের আয়োজন করা হয়।

কর্মী সমাবেশের প্রধান অতিথি এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির এবং বিএনপির অন্যান্য নেতা কর্মীরা সমাবেশ স্থলে আসলে পুলিশ বাঁধায় কর্মী সমাবেশ হয়নি। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেছে উপস্থিত নেতাকর্মী।

এর আগে সকাল ১১টায় দেবডাঙ্গায় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ মইদুল ইসলামের সভাপতিত্বে কুতুবপুর ইউনিয়ন বিএনপির কমিটি গঠন উপলক্ষে কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দুরুল হুদা বলেন, অনুমতি ছাড়া বিএনপির নেতা কর্মীরা সমাবেশের আয়োজন করায় বাধা দেয়া হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads