সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:
৩১ জানুয়ারী নোয়াখালী জেলা যুবলীগ কর্তৃক সেনবাগ উপজেলা যুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুবলীগের ২১ সদস্য বিশিষ্ঠ ঘোষিত আহবায়ক কমিটিকে প্রত্যাক্ষন করে ওই কমিটির ১নং যুগ্ম আহবায়ক সহ ১৭ সদস্য ঘোষিত কমিটিকে অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে। এসময সংবাদ সম্মেলন থেকে আগামী ৭দিনে মধ্যে ঘোষিত আহবায়ক কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে কমিটি দেওয়ার জন্য কেন্দ্রীয় ও জেলা যুবলীগের প্রতি আহবান জানান শনিবার সন্ধ্যায় ঘোষিত কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট এমরান হোসেন বাবুর চেম্বারে ওই সাংবাদিক সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
অনলাইনে বক্তব্য রাখেন ঘোষিত কমিটি ১নং যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ও ঘোষিত কমিটির সদস্য মিজানুর রহমান মিঠু, ঘোষিত কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারী এ্যাডভোকেট এমরান হোসেন বাবু, ঘোষিত কমিটির সদস্য মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফিরোজ আলম ভূঁইয়া রিগান প্রমুখ। অন্যরা হচ্ছেঃ গোলাপ হোসেন, আশ্রাফুল আলম রানা,মোঃ মহিন উদ্দিন, আতিকুর রহমান ভূঁইয়া পলাশ, দিদারুল ইসলাম, মোঃ মাসুদ রানা, দিদার আলম, জাহিদুল ইসলাম রিপন, সিরাজুল আলম পলাশ, মোঃ আবদুল আহাদ পুলার, আরিফ হোসেন সোহেল, গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ। ২১ সদস্য মধ্যে ১৭ জন সদস্য অনাস্থা জানানোর পর আহবায়ক ও ২নং যুগ্ম আহবায়ক এবং ২জন্য রয়েছে আহবায়ক কমিটিতে।
উল্লেখ্য ৩১ জানুয়ারী নোয়াখালী জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্র, যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব, আমিনুল হক মুন্না ও মাসুদুর রহমান শিপন স্বাক্ষরিক কমিটিতে সাইফুল ইসলাম বাবুকে আহবায়ক, কামাল উদ্দিন চৌধুুরী ও জীবন চৌধুরীকে যুগ্ম আহবায়ক এবং ১৮জনকে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষণা করে জেলা যুবলীগ। এব্যাপারে যোগাযোগ করলে সদ্য ঘোষিত সেনবাগ উপজেলা যুবলীগের কমিটির আহবায়ক সাইফুল ইসলাম বাবু জানান, কেন্দ্রের নির্দেশে জেলা কমিটির ৩ মাসের জন্য আহবায়ক কমিটি দিয়েছে। কমিটিতে আমার কোন পচন্দের লোক নেই। অনেকে কমিটিতে আহবায়ক ও যুগ্ম আহবায়ক পদ প্রত্যাশী ছিলো । তারা কাক্ষিত পদ না পেয়ে অভিমানে অনাস্থার কথা বলছে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই । সবাই অভিমান ভুলে গিয়ে আগামীতে এক সঙ্গে কাজ করবে বলেও আশা কনেন তিনি।





