সোনারগাঁয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত, বাড়িঘরে অগ্নিসংযোগ

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ নভেম্বর, ২০২১

জমি নিয়ে বিরোধের জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পাকুন্দা গ্রামে হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

গতকাল মঙ্গলবার রাতের এ ঘটনায় আজ বুধবার আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার বাদি হয়ে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানান, উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা গ্রামের হাসেম মিয়ার পরিবারের সঙ্গে আব্দুর রহিমের পরিবারের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। গত মঙ্গলবার রাতে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জের ধরে হাসেম মিয়ার নেতৃত্বে বাচ্চু মিয়া, টুলু মিয়া, মাসুদ, মাহাবুব, জালাল মিয়া, রাসেল, রিয়াজ সহ ১০/১২ জনের একদল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে আব্দুর রহিমের বাড়ীতে হামলা চালিয়ে আব্দুর রহিম, তার বোন সানজিদা আক্তার, মাইমুনা আক্তারকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুর রহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে প্রতিপক্ষরা এ সুযোগ পেয়ে রাতের আধারে আব্দুর রহিমের বাড়িঘরে লুটপাট চালিয়ে অগ্নিসংযোগ করে দেয়।

আহত আব্দুর রহিমের মা রাবেয়া আক্তার বলেন, জমি নিয়ে বিরোধের জেরেই হাসেম মিয়া ও তার সহযোগীরা আমার ছেলে ও মেয়েকে কুপিয়ে আহত করে বাড়ীঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে।
অপরদিকে হাসেম মিয়া জানান, জমি নিয়ে তাদেও সঙ্গে বিরোধ রয়েছে এ কথা সত্য। তবে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তার লোকজন জড়িত নয়।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads