সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

প্রতিনিধির পাঠা্নো ছবি

সারা দেশ

সোনারগাঁয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্য আটক

  • সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জুন, ২০২১

সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া ইউপির বন্দেরা গ্রামের চক থেকে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের প্রস্তুতি মামলায় তাদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত ইসমাইল (১৭) ইছাপাড়া গ্রামের সিরাজ উদ্দিন মোল্লার ছেলে, ইমন (১৮) একই এলাকার মোঃ রমজান প্রধানের ছেলে, মোঃ শাকিল মিয়া (১৮) মোঃ সাখাওয়াত মিয়ার ছেলে, অপু (১৯) মৃত নাছির মোল্লার ছেলে, শাওন (১৮), ডন মিয়া গাজীর ছেলে ও মোঃ রুবেল (২০) চিলারবাগ গ্রামের আঃ বাতেন গাজী ছেলে

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া ও মোগরাপাড়া বন্দেরা গ্রামের আশপাশের বিভিন্ন ব্যক্তি ও গাড়ী থেকে ছিনতাই করে আসছিল একটি গ্রুপ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সক্রিয় ৬ সদস্য আটক করে পুলিশ। তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় মৌখিক ও লিখিত ভাবে অনেক অভিযোগ রয়েছে। তাদের আটককের ঘটনায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads