সোনারগাঁয়ে ডাকাত সর্দার গ্রেপ্তার

ডাকাত সর্দার গ্রেপ্তার ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম (৩০) ও মোঃ রাব্বি (২৪

প্রতিনিধির পাঠানো ছবি

আইন-আদালত

সোনারগাঁয়ে ডাকাত সর্দার গ্রেপ্তার

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর, ২০১৯

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় অস্ত্র বিরোধী অভিযান চালিয়ে মহাসড়ক ডাকাত দলের ২ ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

গতকাল মঙ্গলবার(১৭ডিসেম্বর) গভীর রাতে তাদের মারিখালী ব্রিজের নিজ থেকে গ্রেপ্তার করা হয়।

ডাকাত সর্দার সাদ্দাম ওরফে টলি সাদ্দাম (৩০) হাবিবপুর গ্রামের মোজ্জামেল মিয়ার ছেলে ও মোঃ রাব্বি (২৪) একই এলাকার আক্কাছ মিয়ার ছেলে ।

সোনারগাঁ থানার এস আই আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের সামনে মারীখালী ব্রিজের নিজ থেকে বিভিন্ন পরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, ডাকাত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ১০টি ডাকাতির মামলা সহ ১২টি মামলা রয়েছে ও রাব্বি মিয়ার বিরুদ্ধে ৬ টি ডাকাতির মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত ডাকাতদের আজ বুধবার নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads