হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল ছোবান (৬০) নামের এক বৃদ্ধের প্রাণ গেল। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, লোকড়া ইউনিয়নের বামকান্দি গ্রামের আব্দুল ছোবান (৬০) এর সাথে একই গ্রামের। শফিক মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করা নিয়ে বিরোধ চলছিল। এরই জের বৃহস্পতিবার সকালে উপয় পক্ষের লোকজন একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আব্দুল ছোবান (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন।আহত এক পক্ষের লোকজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর মডেয় থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করেছেন।





