হবিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

ছুরিকাঘাতে আহত রুপালী আক্তার

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

হবিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

  • হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জুলাই, ২০১৯

হবিগঞ্জে এক ছাত্রীকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক দুর্বৃত্ত।

আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।

সে শহরের অনন্তপুর এলাকার আব্দুল গফুরের মেয়ে রুপালী আক্তার।


পুলিশ ও স্থানীয়রা জানায়, রুপালী আক্তার জেকে এন্ড এইচকে হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। সকালে সে স্কুলে যাওয়ার সময় শায়েস্তানগর এলাকায় এক যুবক তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তারা ওই ছাত্রীর কাছ থেকে হামলাকারীর নাম জানার চেষ্টা করছেন।

গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads