দিনাজপুরের হাকিমপুরের হিলি বাজারে আইন শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তায় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে সভাপতি প্রধান অতিথি ছিলেন হাকমিপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, বাংলাহিলি খাসমহল হাটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, সিপি রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বাবু মল্লিকসহ আরো অনেকে।
সভায় হিলিবাজারের সুরক্ষায় সিসিটিভি ক্যামেরা লাগানো, যানজাট নিরসনে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।





