দিনাজপুরের হিলিতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকল ৯ টায় হিলি বাজার গোডাউন মোড়ে রোডের দলীয় কার্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যার হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাফ হোসেন প্রতাব মল্লিক, হাকিমপুর স্বোচ্ছাসেবক লীগের সভাপতি কাহের উদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তৌহিদ, হাকিমপুর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।





