ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে প্রশাসনের আয়োজনে ইউএনও মো. সোহেল রানা সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।
এ সময় জানানো হয় তৃতীয় ধাপে উপজেলার জুগলী ইউনিয়নে ১৭ টি গাজীরভিটা ইউনিয়নে ২৩টিসহ মোট ৪০টি সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।
এ সময় আরো জানানো হয়, প্রথম পর্যায়ে ১০০টি ২য় পর্যায়ে ৪০টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও অবশিষ্ট ইউনিয়নগুলিতে খাস জমি পাওয়া সাপেক্ষে ভূমিহীনদের পুনর্বাসন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তৌহিদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শাহিনুজ্জামান খান সহ বাংলাদেশ সাংবাদিক সমিতির সদস্যরা।





