হালুয়াঘাটে সার ও সরিষা বীজ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হালুয়াঘাটে সার ও সরিষা বীজ বিতরণ

  • মোঃ রফিকুল্লাহ চৌধুরী মানিক, হালুয়াঘাট প্রতিনিধি
  • প্রকাশিত ৮ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সোমবার  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে  রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের হল রুমে এ আয়োজন করা হয়। এসময় উপজেলার ভূবনকুড়া ইউনিয়নের ৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন ফকির প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads