হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান

  • হিলি প্রতিনিধি
  • প্রকাশিত ১১ জানুয়ারি, ২০২১

বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় দিনাজপুরের হাকিমপুরে ৫১ জন আদিবাসী আদিবাসি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ প্রদান করলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম।

 আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন,উপজেলা ভাইস চেয়ারম্যন শাহিনুর রেজা শাহিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,উপজেলা আওয়ামীগের সংগঠনিক সম্পাদক সোহারাফ হোসেন প্রতাপ মল্লিক।

জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধান মন্ত্রী খুদ্র নৃ গোষ্ঠি ছাত্রদের শিক্ষিত করে গড়ে তুলতে সহযোগিতা করছেন। যাতে তারা তাদের সমাজকে উন্নত করতে পারেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads