জাতীয়

২৩ মে পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মে, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ২৩ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রবিবার (১৬ মে) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

এ সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিসেবা আওতাভূক্ত থাকবে এবং খাবার হোটেল ও রেস্তোরাঁ কেবল খাবার বিক্রয় ও সরবরাহ করতে পারবে।

এর আগে করোনা সংক্রমণ রোধে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধি-নিষেধ দেওয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ। মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে। এবার আরেকদফায় বাড়ানো হলো বিধি-নিষেধ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads