করোনাভাইরাসের টিকাদানের বয়সসীমা আরও কমানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
আজ বুধবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেয়ার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে সালমান এফ রহমান এমপি টিকা নিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পৌঁছান। এ সময় তার পরিবারের সদস্যরাও ছিল।





