জামালপুরের সরিষাবাড়ীতে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ প্রতিরোধে জন সচেতনতা মূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২১ মার্চ) সকালে উপজেলার পিংনা এলাকায় এ পথসভা করেছে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।
পথ সভায় বিভিন্ন যানবাহনে করোনা সচেতনতা স্টিকার লাগানো হয়। এছাড়া গাড়ী চালক ও যাত্রীদের মাক্স বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম, এস আই সিরাজ আলী, এ এস আই মেহেদী মাসুদ, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেলসহ অন্যান্য পুলিশ সদস্য ও সাধারণ জনগন।





