নেত্রকোণার পূর্বধলায় নিষিদ্ধ পলিথিন বিক্রির বিরুদ্ধে পূর্বধলা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে পলিথিন জব্দ ও জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম।
অভিযানকালে বিভিন্ন ব্যবসায়ীদের নিকট থেকে প্রায় ৫৯ কেজি পলিথিন জব্দ ও পলিথিন ব্যবহারের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়।
বাজারে উপস্থিত ক্রেতাদেরকে পলিথিন ব্যবহার না করার জন্য পরামর্শ প্রদান করা হয়। পরে জব্দকৃত পলিথিন জনসাধারণের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।





