সংবাদ প্রকাশের পর ইটভাটায় লাখ টাকা জরিমানা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সংবাদ প্রকাশের পর ইটভাটায় লাখ টাকা জরিমানা

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৯ মার্চ, ২০২১

দৈনিক বাংলাদেশের খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পর মানিকগঞ্জের সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের মেসার্স সিটি ব্রিকসে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, মেসার্স সিটি ব্রিকসের বৈধ কাগজপত্র না থাকায় ও পরিবেশের ছাড়পত্র নবায়ন না থাকায় মেসার্স সিটি ব্রিকসকে ১ লাখ টাকা জারিমানা করা হয় ও ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়। এর আগে, আটিগ্রামের এক অবৈধ মাটি ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার দৈনিক বাংলাদেশের খবরসহ বিভিন্ন গণমাধ্যমে মেসার্স সিটি ব্রিকসের শিশু শ্রম ও কোনোরকম বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছে বলে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে, মঙ্গলবার দুপুরে মেসার্স সিটি ব্রিকসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads