সখীপুরে ক‌রোনা উপসর্গ নি‌য়ে গৃহবধূর মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে ক‌রোনা উপসর্গ নি‌য়ে গৃহবধূর মৃত্যু

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ এপ্রিল, ২০২০

টাঙ্গাইলের সখীপুরে ক‌রোনাভাইরা‌সের উপসর্গ নি‌য়ে সো‌নিয়া আক্তার (২১) না‌মের এক গৃহবধূর মৃত্যু হ‌য়ে‌ছে। উপ‌জেলার কা‌লিয়া উত্তরপাড়া গ্রা‌মের বাবার বা‌ড়ি‌তে গতকাল বুধবার সন্ধ্যায় ওই গৃহবধূর মৃত্যু হয়। মৃত্যুর আ‌গে সো‌নিয়ার জ্বর, স‌র্দি কা‌শি, গলাব্যথা ও পাতলা পায়খানা ছি‌ল।

সখীপুর উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান এ খবর নি‌শ্চিত ক‌রে‌ন।
জানা যায়, ওই গৃহবধূর স্বামীর বা‌ড়ি ঘাটাই‌লের গা‌রোবাজারে। গত তিন‌দিন ধ‌রে স্বামীর বা‌ড়ি‌তেই সে জ্বর, স‌র্দি কা‌শি ও গলাব্যথায় ভুগ‌ছিলেন। বুধবার দুপু‌রে  স্বামীর বা‌ড়ি থে‌কে তা‌কে সখীপু‌রের কা‌লিয়া গ্রা‌মের বাবার বা‌ড়ি‌তে নি‌য়ে আসা হয়। প‌রে সন্ধ্যায় সে ওই বা‌ড়ি‌তেই মারা যান।

উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহান ব‌লেন, জ্বর, স‌র্দি কা‌শি, গলাব্যথা এগু‌লো ক‌রোনাভাইরাস আক্রা‌ন্তের প্রাথ‌মিক উপসর্গ। তাই পরীক্ষার জন্য রা‌তেই ওই গৃহবধূর নমুনা সংগ্রহ করা হ‌য়ে‌ছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads