সারা দেশ

সিরাজদিখানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অগাস্ট, ২০২১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহান উদ্দিন এর দিকনির্দেশনায় এস আই অনিল চন্দ্র সঙ্গীয় অফিসার ও ফোর্স শুক্রবার ২০ আগষ্ট দিবাগত রাত ২টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব শিয়ালদি টিটন দেওয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাশ দেওয়ান (৩০) কে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ, মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, এক বছরের সাজাপ্রাপ্ত আসামি পলাশ দেওয়ান কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করি। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads